২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়ায় ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের মাওয়া ফেরি ঘাটে সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এর ফলে দুই হাজারেরও বেশি যাত্রীসহ পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

ফেরি চলাচল বন্ধের কারণে উভয় তীরে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। বিশেষ করে লংমার্চে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ২৩ জেলার মানুষ মাওয়া প্রান্তে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা জানান, মাওয়ায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তারা আরও জানান, আটকে পড়া যানগুলো পার করতে ২/১ দিন লেগে যাবে।

এদিকে এই কুয়াশার কারণে মুন্সীগঞ্জের ধলেশ্বরী, মেঘনা ও পদ্মায় যাত্রীবাহী ১৮টি লঞ্চ এবং ফেরিসহ অন্তত দেড়শ’ নৌযান আটকা পড়ে।