২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে বৈশ্বিক কৌশল নির্ধারণ করবে জাতিসংঘ

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই পরিচালনা করতে একটি বৈশ্বিক কৌশল নির্ধারনের প্রস্তাব দিয়েছে। এর ফলে আগামী একদশকে আট কোটি ৪০ লাখ লোক ক্যান্সারে মারা যাবে বলে যে ধারনা করা হচ্ছে, তাদের মধ্যে থেকে ৮০ লাখেরও বেশি লোককে রক্ষা করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা ২০১৫ সালের মধ্যে ঘাতক রোগে মৃত্যুর সংখ্যা প্রতি বছরে দুই শতাংশ করে কমিয়ে আনার পরিকল্পনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটি ক্যান্সারের মূল কারণ এবং নিম্ন ও মধ্যম আয়ের যে দেশগুলোর স্বাস্থ্য পরিস্থিতি লক্ষ্য করে কাজ করবে।

ক্যান্সারজনিত রোগের কারণে পৃথিবীতে যত লোক মারা যায় তার ৭০ শতাংশেরও বেশি মৃত্যু ঘটে এই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

জেনেভাভিত্তিক সংস্থার ননকমিউনিক্যাবল ডিজিজ অ্যান্ড মেন্টাল হেল্থ বিষয়ক সহকারী মহাপরিচালক ড. ক্যাথেরিন লি গ্যালিস- ক্যামাস বলেন, ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও সেবার ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে, তা শুরুতেই আমরা মোকাবিলা করব।

সংস্থাটি জানায়, ২০০৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৬ লাখ লোক মারা যায়। আর ধূমপানের সাথে জড়িত ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৫ লাখ লোক মারা যায়।

ক্যান্সার প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের শেষের দিকে কার্যকর কর্মসূচি দেবে বলে জানিয়েছে। কর্মসূচির আওতায় ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও ক্যান্সার রোগীর সেবার মান বাড়াতে রাষ্ট্রগুলোকে কৌশল নির্ধারণে সহযোগিতা করা হবে।