২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের গণগ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

বিরোধী দলের কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারের উপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রোববার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বিরোধী জোটের রাজধানীমুখী লংমার্চের আগে ও লংমার্চ চলাকালে সারাদেশে অভিযান চালিয়ে পুলিশ কয়েক হাজার বিরোধী দলের কর্মী ও সাধারন নাগরিককে গ্রেপ্তারের পটভূমিতে হাইকোর্ট সরকারের গণগ্রেপ্তারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করল।

আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নামে পুলিশের গণগ্রেপ্তারের হাত থেকে সাধারন নাগরিকরাও বাদ যায়নি। এদিকে গণগ্রেপ্তারের কারণে রাজধানীর অধিকাংশ থানায় আটককৃতদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।