২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্নীতির দায়ে ১৭ সার ডিলারের বিরূদ্ধে মামলা দায়ের

খুলনায় ১৭ ইউরিয়া সার ডিলারের বিরূদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 10:03 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সার ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এর ফলে জেলার কৃষকরা চরম হয়রানী ও ভোগান্তির শিকার হচ্ছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, খুলনা জেলায় ১০৫ জন সার ডিলার রয়েছে। এদের মধ্যে কিছু ডিলার অবৈধভাবে ডিলারশীপ নিয়েছে।

লাইসেন্স প্রাপ্ত ডিলাররা সরকারী গুদাম থেকে সার তুলে তা মজুদ করে রাখে এবং এই সারের সিংহভাগ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করে বলে অভিযোগ রয়েছে।

জেলা প্রশাসক এটিএম মহিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন সরেজমিনে তদন্ত করেন। তদন্ত রিপোর্টে ১৭ ডিলারের বিরুদ্ধে সার উত্তোলনের রেকর্ড পাওয়া গেলেও গুদামে তা পাওয়া যায়নি।

গত মাসে জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভায় অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ জন সার ডিলারের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টরদের বিষয়টি মনিটরিং করার দায়িত্ব দেয়া হয়েছে।