চুয়াডাঙ্গায় প্রতিবেশীর হাতে কৃষক খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে সেচ নিয়ে কলহে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষক খুন হয়েছে।
নিহত কৃষকের নাম আলী আহম্মদ (৩৭)। সে সুবলপুর গ্রামের শহর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সেচ দেওয়ার জন্যে ধান ক্ষেতে যাওয়ার পর সেচ নিয়ে প্রতিবেশী শামসুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে শামসুল আলম ধারালো অস্ত্র দিয়ে আলী আহম্মেদকে উপুর্যুপুরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা হত্যাকারী শামসুলকে গেপ্তার করে ফাঁড়িতে নিয়ে যায়।
