কুমিল্লায় কয়েকটি শক্তিশালী বোমা উদ্ধার
প্রধানমন্ত্রীর কুমিল্লা সফরের মাত্র তিনদিন আগে জেলার লাকসাম উপজেলার ধানবাজার থেকে কয়েকটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ একথা জানায়।
ধানবাজারের লিটন ব্রাদার্সে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিন অপরিচিত ব্যক্তি ফ্ল্যাক্সে ভর্তি কয়েকটি শক্তিশালী বোমা নিয়ে এসে চাঁদা দাবি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাভর্তি ফ্ল্যাক্সটি উদ্ধার করে। তবে চাঁদাবাজ তিন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মাহমুদ ঘটনার কথা স্বীকার করে বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
