২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার বিচার ৭ ফেব্রুয়ারি শুরু, আসামিদের সিলেট কারাগারে প্রেরণ

গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়াসহ ৫ জনের হত্যা মামলার বিচার কাজ ৭ ফেব্রæয়ারি সিলেট দ্রুত বিচার আদালতে শুরু হবে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মামলার চার্জশিটভুক্ত ছয় আসামিকে শুক্রবার সকালে হবিগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আসামিরা হলো- জমির আলী, জয়নাল আবেদীন জালাল, আয়াত আলী, সাহেদ আলী, তাজুল ইসলাম ও সেলিম আহমেদ। 

দীর্ঘ রিমান্ড শেষে গত বছর ২৩ মার্চ থেকে আসামিদের হবিগঞ্জ কারাগারের ফাঁসির সেলে রাখা হয়। অপর দুই আসামি আবদুল কাইয়ুম চৌধুরী ও জয়নাল আবেদীনকে আগে থেকেই সিলেট কারাগারে রাখা হয়।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি বিচারের জন্য গত ২৯ জানুয়ারি সকল নথিপত্র হবিগঞ্জ থেকে সিলেটে দ্রুত বিচার আদালতে পাঠানো হয়।