২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শক্তিশালী বোমা বিস্ফোরণে পিতা-পুত্র মারাত্মক জখম

ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি অফিসের সামনে একটি দোকানে শুক্রবার সকাল নয়টায় সময় একটি বোমা বিস্ফোরণ দুইজন আহত হয়েছে। এরা হচ্ছে বাবুল (৩৫) ও তার ছেলে রবিন (৮)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আশঙ্কাজনক অবস্থায় বাবুলকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরগী বিক্রির দোকানটির মালিক বাবুল ও তার ছেলে সকালে দোকান খুলে বসার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বোমাটি বিষ্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারে পিতা পুত্রের হাত-পা-মাথায় মারাত্মক ক্ষত হয়। এছাড়াও দোকানের মুরগীসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বোমা বিষ্ফোরণের রহস্য উদঘাটন করতে পারেনি। পুলিশ সুপার একেএম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।