শুক্রবার সরস্বতী পূজা
শুক্রবার সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায় আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা উদযাপন করবে।
বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন ও কল্যান পরিষদের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ের পূর্বপার্শ্বস্থ মুক্তাঙ্গনে ঐতিহ্যবাহী এ পূজা অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজার অনুষ্ঠানসূচি মধ্যে রয়েছে, সকাল ৯টায় পূজা শুরু, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, বেলা ১১টায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১২টায় প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী এম কে আনোয়ার এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডঃ গৌতম চক্রবর্তী এমপি উপস্থিত থাকবেন।
