২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাড্ডা থেকে রিক্সাচালকের লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকার এক জলাভূমি থেকে পুলিশ বৃহস্পতিবার মুখলেসুর রহমান (৩৫) নামে এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মুখলেস নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সাগর আলীর ছেলে। সে বাড্ডা থানার মেরাদিয়ার সাতারকুলের বাড়িতে থাকত।

পুলিশ জলাভূমি থেকে মুখলেসুর রহমানের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই মুকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানায়, বুধবার রাতে তার ভাই বাসায় না ফিরলে তারা মেডিকেল মর্গে এসে তার লাশ পায়।

হাসপাতাল সূত্র জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।