২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী ছিনতাই

সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মিজান জমাদার নামের এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাথুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে রোববার। হামলায় গুরুতর আহত হন দুই পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

তারা হলেন সাব ইন্সপেক্টর মোস্তফা জামান ও এএসআই নুরুল ইসলাম। আশংকাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মিজান পুলিশের তালিকাভ্ক্তু শীর্ষ সন্ত্রাসী। একটি চা স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুপুর সাড়ে ১২টার দিকে।

থানায় নিয়ে যাওয়ার সময় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়া হয়।

তার বাড়ি একই ইউনিয়নের নৈকাঠী গ্রামে।

মামলার প্রস্তুতি চলছে।