ফরিদপুরে বিএনপি নেতার প্রাণনাশের চেষ্টা
-ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে শুক্রবার সকালে কোতোয়ালি থানা বিএনপির সহ সভাপতি খন্দকার চাঁদের প্রাণনাশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। তাকে লক্ষ্য করে একটি ককটেল ও ২ রাউন্ড গুলি ছুড়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায় ৩ দুর্বৃত্ত।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা।
পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
খন্দকার চাঁদের পায়ে ককটেলের ¯িপ্রন্টারের আঘাত লেগেছে। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাজার সেরে মাইক্রোবাসে করে বাড়ির সামনে আসা মাত্র তার ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই সন্ত্রাসীরা মটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনার পর বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার এস আই নাজমুল জানান, পুলিশ ঘটনান্থল থেকে একটি ছররা গুলির খোসা ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। তিনি জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দয়ের করেনি।
ফরিদপুরের পুলিশ সুপার এ কে এম মাসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
