জাতীয় পার্টির ৫০ প্রার্থীর নাম ঘোষণা
জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক জাতীয় পার্টির ৫০জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি নিজে পাঁচটি আসনে এবং তাঁর স্ত্রী রওশন এরশাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি আসনে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাজোটের প্রধান শরীক আওয়ামী লীগের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ৫০জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে আরও ১০টি আসন দলের অনুকূলে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। ঘোষিত প্রার্থীদের যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকায় উল্লিখিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদার, কুমিল্লা-১২ আসনে কাজী জাফর আহমেদ, গাইবান্ধা-৪ আসনে জি এম কাদের, গাইবান্ধা-৩ আসনে টি আই এম ফজলে রাব্বী চৌধুরী এবং রংপুর-১ আসনে মশিউর রহমান রাঙ্গা।
