২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশারেফকে মনোনয়ন দেওয়ার দাবিতে ভোলায় হরতাল পালিত

বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানকে ভোলা-১ (সদর) আসনে চারদলীয় জোটের মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপির ডাকে সোমবার শহরে আধাবেলা হরতাল পালিত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা শহরে পিকেটিং ও মিছিল করে।

এর আগে বৃহস্পতিবার এ আসনে চারদলীয় জোট প্রার্থী হিসেবে বিজেপি চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর মনোনয়নপত্র দাখিল করেন। মোশারেফ হোসেন শাহজাহানও একই দিন মনোনয়নপত্র দাখিল করেন।