২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বিশেষ আকর্ষন ক্রিসমাস ট্রি

বড়দিনের অন্যতম আকর্ষন পার্টি। এ দিনে বিশেষ করে সন্ধ্যের পরে বিভিন্ন বাসাবাড়ি ছাড়াও ক্লাব, আর হোটেলগুলোতে জমজমাট হয়ে ওঠে এই আসর। একই সাথে চলে খানাপিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

প্রতিবছরই বড়দিন উপলক্ষে গুলশানের হল্যান্ড কাব, অস্ট্রেলিয়ান কাব, আমেরিকান কাব ,ইংল্যান্ড ক্লাবে খাবারদাবারের বিশেষ আয়োজন সহ চলে আনন্দ উৎসব। এবারও তার ব্যতয় হবে না।

হোটেল শেরাটন এর লবিতে অনুষ্ঠিত হবে এবারের বড়দিনের আয়োজন। থাকবে সাজানো ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপস্থিতি,পাপেট শো, ম্যাজিক শো। থাকবে স্পেশাল র‌্যাফেল ড্র। অনুষ্টানের টিকিট পাওয়া যাবে হোটেলের লবিতে।

প্রায় একইরকম আয়োজন থাকবে হোটেল সোনারগাঁয়। তবে সোনারগাঁর বিশেষ আকর্ষণ বিশেষভাবে সজ্জিত ক্রিসমাস ট্রি। আর বিশেষ খাবারের আয়োজন ‘প্রাণ ব্রেকফাস্ট কাম ডিনার’। জনপ্রতি খরচ পড়বে ১৫০০-২০০০ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে বিনোদনের নানা আয়োজন।