চট্টগ্রামে দুই বিদেশি আটক
জাল ডলার বিক্রেতা সন্দেহে পুলিশ শনিবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই বিদেশিকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে নগরীর দামপাড়ার একটি আবাসিক হোটেল থেকে জিওতানহা বাসলি (৩২) ও ইয়ং এনজিকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
তারা দুজন ক্যামেরুনের নাগরিক বলে খুলশী থানার এ এসআই মিরাজ হোসেন জানান।
খুলশী থানা জানায়, গোপনে খবর পেয়ে থানার এস আই আউয়ালের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের নামে নগরীর ৩টি অভিজাত হোটেলে রুম ভাড়া দেখে পুলিশের সন্দেহ হয়। আটকের পরে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, দীর্ঘদিন ধরে ওই দু’জন চট্টগ্রামে অবস্থান করছে। তবে জাল ডলার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা তারা পুলিশের কাছে স্বীকার করেনি।
আটক দুইজনকে শনিবার কোর্টে চালান দেয়া হয়েছে।
