সাভারে তরুনীর লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয়ের এক তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে শিমুলিয়া ইউনিয়নের শ্যামাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে শনিবার সকালে।
পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল সেলোয়ার ও কামিজ।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন বলেছেন, ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার পর শুক্রবার রাতে তরুনীর লাশ ফেলে রাখা হয়। তবে হত্যার কারণ তনি জানাতে পারেননি।
