২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. হাদীর মনোনয়নের প্রতিবাদে গফরগাঁওয়ে হরতাল

ময়মনসিংহ-১০ আসনে নির্বাচনে ডা. এম এ হাদীকে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে সকাল-সন্ধ্যা হরতাল হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ বি সিদ্দিকুর রহমানের সমর্থকেরা এ হরতাল কর্মসূচির ডাক দেয়।

শনিবার বিএনপির নতুন ও পুরাতন দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। সে সময় ভাংচুর করা হয় ১০টি দোকান ও ২৫টি টেম্পো।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ শনিবার বলেছেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. হাদীর মনোনয়ন পাওয়ার খবর মাইকিং করে প্রচার করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।