২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ কনস্টেবল আটক

ফতুল্লায় ট্যাক্সিক্যাবের চালকের কাছ থেকে বৃহস্পতিবার রাতে চাঁদা আদায়ের সময় পুলিশ কনস্টেবল হুমায়ূন কবীর পাঠানকে আটক করে সেনা বাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ক্যাব চালক রিপন মিয়া জানান, ওই পুলিশ সদস্য তার কাছে ৫শ’ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না পেয়ে গ্রেপ্তারের হুমকি দিলে তার চিৎকারে লোকজন এসে হুমায়ূন কবীরকে ধরে পাশের সেনা ক্যাম্পে নিয়ে যায়।

ফতুল্লা থানা সূত্রে জানা গেছে, হুমায়ূন কবীরের পোস্টিং খাগড়াছড়িতে হলেও বতর্মানে সে পুলিশ হেড কোয়াটার্সে কর্মরত। সেনা সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেছে।

ট্যাক্সিক্যাব চালক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে।