২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কর্মকর্তার বদলির আদেশ বাতিল

জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। পদায়ন করা হয়েছে উপসচিব পর্যায়ের আরো এক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মান্নান হাওলাদারকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার সৈয়দ তাহসিনুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আইয়ুব মিয়া এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশিদুল হকের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর পৃথক পৃথক আদেশের মাধ্যমে তাহসিনুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইয়ুব মিয়াকে পরিবহন কমিশনার এবং খন্দকার রশিদুল হককে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছিল।