২৪ ও ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস
বড়দিন উপলক্ষে ২৪ ও ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অবশ্য বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা জরুরি প্রয়োজনে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
