নির্বাচন কমিশনার স ম জাকারিয়া অফিসে আসেননি
নির্বাচন কমিশনার স ম জাকারিয়া দুপুর সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে আসেননি।
সকাল ৯ টার পরপরই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানসহ চার নির্বাচন কমিশনার যথারীতি অফিসে আসেন।
দুপুর ১২ টার দিকে কমিশন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “স ম জাকারিয়া নিজেই ছুটিতে যেতে আগ্রহী। আজকালের মধ্যেই তিনি ছুটিতে যাবেন।”
এদিকে কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, স ম জাকারিয়া সকাল থেকে অফিসে কোনো টেলিফোনও করেননি। তিনি বৃহস্পতিবার অফিস করবেন কিনা অথবা ছুটিতে যাবেন কিনা এ বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।
এদিকে মহাজোটের সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, অতিরিক্ত পুলিশ, বিডিআর মোতায়েনের পাশাপাশি সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে।
