২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে প্রথমবারের মতো বসছে বিজয়মেলা

হাইমচর উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সপ্তাহব্যাপী এই মেলা শুরু হবে শুক্রবার।

দুর্গাপুর উচ্চ বিদ্যলয় মাঠে বিকেল ৩ টায় মেলার উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখতার আহমেদ। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

মেলার উদ্যোক্তা হচ্ছেন স্থানীয় ১১ যুবক। তারা হচ্ছেন শাহ নেওয়াজ টেলু, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সর্দার আবু তাহের, মো. কামরুল হাসান, মো. মামুন খান, মো. মাসুম বিল্ল¬াহ, সর্দার মো. জুলিয়াছ, খন্দকার আবুল কালাম আজাদ, মো. কামরুজ্জামান সোহেল ও মো. নাসির দেওয়ান।

মেলায় ৬০ টি স্টল থাকবে । আরো থাকবে নাগরদোলা এবং পুতুল নাচের আসর।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হবে ঢাকার খেয়ালী নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “কদম আলীর আর্মি ক্যাম্প ও যুদ্ধ যুদ্ধ”। এছাড়া অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও।

ইউএনও মোখতার আহমেদ বলেছেন, বিজয় মেলা আয়োজন করায় শহীদ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটবে।