মহাজোটের কর্মকৌশল নিয়ে আ. লীগ-জাপা আলোচনা
মহাজোটের পরবর্তী কর্মকৌশল নিয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আব্দুল জলিলের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বুধবার সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে তার বারিধারার বাড়িতে দেখা করে। তখন তারা এই কর্মকৌশল নিয়ে আলোচনা করেন বলে একটি সুত্র জানিয়েছে।
প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর।
এ সময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাফর আহমেদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু ।
