২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখ ঠিক রেখে নতুন তফসিল

নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার সাংবাদিকদের বলেছেন, উপদেষ্টাদের পরামর্শেই নির্বাচনের তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা নতুন সময়সূচী অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৬ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারী করা হয়েছে।

ভোটগ্রহণের তারিখ ২২ জানুয়ারি অপরিবর্তিত রাখা হয়েছে।