২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পাথর শ্রমিকদের আন্দোলনের ঘোষণা

জেলার পাথর শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ কয়েকটি দাবিতে আবারও আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে এসব দাবি পুরণের সময় বেঁধে দেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সোমবার সন্ধ্যায় (১৮ ডিসেম্বর) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাক সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সে অনুযায়ী বুধবার (২০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান, ২১ ডিসেম্বর তেঁতুলিয়ার ভজনপুর বাজারে বিক্ষোভ সমাবেশ ও ২২ ডিসেম্বর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা মুক্তারুল হক মুকু অভিযোগ করে বলেন, “গত ৬ ডিসেম্বর পঞ্চগড় পুলিশ সুপারের মধ্যস্থতায় ভজনপুরের খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনকারী পাথর শ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির মধ্যে সমঝোতা বৈঠক হয়।

বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত অবৈধ ড্রেজার মেশিন ২৪ ঘন্টার মধ্যে জব্দ করে থানার হেফাজতে রাখা, মেশিন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংঘর্ষে আহত পাথর শ্রমিকদের আইনগত ও চিকিৎসা সহায়তার আশ্বাস দেয়া হয়েছিল।

কিন্তু এসব দাবি বা¯তবায়ন না হওয়ায় আন্দোলনকারী শ্রমিক নেতারা ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।”

সংবাদ সম্মেলনে আবু তাহের, ফরিদুল ইসলাম ফরিদ, আলমগীর আলম, ফরহাদ হোসেন স্বপন, শাহজাহান আলী, শহিদুল ইসলাম, মোঃ রাজা, নজরুল ইসলাম, নুর ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।