জ্বালানি খাতে সহায়তা অব্যাহত রাখবে ফ্রান্স
বাংলাদেশের জ্বালানি খাতে বিদ্যমান বিভিন্ন প্রকল্পে ফরাসি সহায়তা অব্যাহত থাকবে।
বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জ্যাক অ্যাঁদ্রোকোশিলেফ শনিবার দুপুর ১২টায় জ্বালানি উপদেষ্টা মেজর (অব.) রুহুল আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয় বলেও বৈঠক সূত্রে জানা যায়।
তবে বৈঠক শেষে তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
