মেহেন্দিগঞ্জে ৬ ককটেল উদ্ধার
ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে মেহেন্দিগঞ্জের শহীদ মিনার লাগোয়া পুরাতন হাসপাতালের একটি পরিত্যক্ত ভবন থেকে শুক্রবার ভোরে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেছেন, কয়েক যুবককে ওই পরিত্যক্ত ভবনে দেখে সন্দেহ হওয়ায় টহল পুলিশ ভবনটি ঘিরে ফেলে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে।
তিনি আরও বলেন, সংঘবদ্ধ চক্রটি বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর উদ্দেশ্যে শহীদ মিনারের পাশে ওগুলো রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চক্রের সদস্যদের ধরার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
