সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন।
সোমবার চার উপদেষ্টার পদত্যাগ এবং একদিনের মধ্যেই নতুন চার উপদেষ্টার নিয়োগের পর এই প্রথম নতুন ও পুরাতন ১০ উপদেষ্টা বৈঠকে বসছেন।
নবনিযুক্ত উপদেষ্টা শফিকুল হক চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “প্যাকেজ প্রস্তাবের কি অবস্থা, এগুলো বাস্তবায়ন করা যাবে কিনা, না গেলে কেন যাবে না কিংবা বাস্তবায়ন করা সম্ভব হলে কিভাবে করা হবে-এসব বিষয়ে উপদেষ্টাদের মধ্যে আলোচনা হবে।”
অন্য এক প্রশ্নের জবাবে বেসরকারি সংস্থা আশার সাবেক প্রধান নির্বাহী শফিকুল হক চৌধুরী সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কি করা যাবে তা নিয়েও আলোচনা করা হবে বলে জানান।
