মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল কলকতা যাচ্ছে
হান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ৩০ সদস্যের একটি মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল ১৫-১৭ ডিসেম্বর কলকাতা সফর করবে।
দলটি কলকাতার ফোর্ট ইউলিয়ামে ইস্টার্ন আর্মি কমান্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবে।
যৌথভাবে আয়োজিত উৎসবের ঐতিহ্য ধরে রাখতে চলতি বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। গত বছর প্রথমবারের মতো ৬০ জন মুক্তিযোদ্ধা বিজয় দিবস পালন উপলক্ষে ভারত সফর করেন।
এ বছরের অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিজয় স্মারকে স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক পুনর্মিলনী এবং ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জড়িত সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত।
প্রতিনিধি দলটি ১৭ ডিসেম্বর দেশে ফিরবে।
