২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার উপদেষ্টার পদত্যাগ একটি দুর্ভাগ্যজনক ঘটনা: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মনে করে চার উপদেষ্টার পদত্যাগ একটি দুর্ভাগ্যজনক ঘটনা যা নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ধারণার জন্য বিরাট চ্যালেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা দেশের জন্য একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য কঠোর পরিশ্রম করেছেন।

“আমরা আশা করি, প্রধান উপদেষ্টা খুব শীগগিরই তাদের সমমর্যাদার এবং তাদের মতো নিরপেক্ষ লোকজনকে ওইসব পদে নিয়োগ দেবেন। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জনগণের দুর্ভোগ লাঘব করতে তিনি নতুন ও কার্যকর পদক্ষেপ নেবেন।”