২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানকে জবাই

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা মোড়ে রোববার সন্ধ্যায় পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্যরা গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারকে(৪০)কে গুলি ও জবাই করে হত্যা করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নিহত জাহাঙ্গীর আলম সরকার বাগমারা উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

এলাকাবাসী জানিয়েছে , চেয়ারম্যান জাহ্ঙ্গাীর আলম সরকার সন্ধ্যা ৭ টার দিকে তাহেরপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী রামরামায় ফিরছিলেন। এসময় রামরামা জলপাইতলা মোড়ে রিক্রেয়েশন ক্লাবে টেলিভিশনে খবর দেখছিলেন শতাধিক মানুষ। সন্ত্রাসীরা প্রথমে বিদ্যুতের লাইন কেটে ফেলে। এলাকা অন্ধকার হয়ে গেলে ১০/১২ জন সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে। মাটিতে পড়ে গেলে ক্লাব ঘর থেকে বের করে সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে আরও দু রাউন্ড গুলি করে। পরে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরে পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির শ্লোগান দিতে দিতে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।

২০০২ সালের ৩ জানুয়ারী চরমপন্থী সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলমের চাচা আবুল হোসেন দুলু সরকারকে তাহেরপুর বাজারের উপর একইভাবে গুলি ও জবাই করে হত্যা করে। এই হত্যাকান্ডের পর পরই বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।