২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস এবং ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী রোববার সন্ধা ৭টায় বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বৈঠকে আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তবে বৈঠকের পর এই দুই রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে কোনো কথা বলেননি।

বৈঠকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত এই দুই রাষ্ট্রদূত রোববার সকাল ১১টায় সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেন।

ধারণা করা হচ্ছে, চলমান সঙ্কট নিরসনের উপায় বের করতে তারা এই দুই নেত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন।