২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় উড়োজাহাজ ছিনতাইয়ের আশঙ্কায় জিয়ায় ‘রেড অ্যালার্ট’

একটি ছিনতাই করা ভারতীয় উড়োজাহাজ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারে এমন আশঙ্কায় জিয়ায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

জিয়ার নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বেলা ১টার দিকে পাঠানো এক বেতার বার্তায় জানায়, “একটি ভারতীয় উড়োজাহাজ ছিনতাই করে বাংলাদেশে অথবা আশেপাশের অন্যান্য দেশে অবতরণ করানো হতে পারে।”

ওই বার্তায় জিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়।

তবে আদৌ কোনো ভারতীয় উড়োজাহাজ ছিনতাই হয়েছে কিনা সে ব্যাপারে ওই বেতার বার্তায় সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। অন্য কোনো সূত্র থেকেও ছিনতাইয়ের সমর্থনে খবর পাওয়া যায়নি।

নজরুল ইসলাম আরও জানান, এই খবর পাওয়ার পর জিয়ায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেব ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

জিয়ায় বিমান, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন।