২৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সারা দেশে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শুক্রবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে সংস্লিষ্টতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে ৯টি মামলাও হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৮টি রিভলবার, ১টি পাইপগান, ৪টি পিস্তল। সিএমপি, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, ফেনী ও বরিশাল জেলা পুলিশ এবং র্যাব ঢাকা-৩, ঢাকা-১০ ও বরিশাল-৮ এই অভিযান চালায়।
একই সময়ে সারা দেশ থেকে ৭ জন চিহ্নিত সন্ত্রাসীসহ একহাজার ৭০৯ জন সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো-ঢাকার আলমগীর, চট্টগ্রামের মো. আলমগীর ওরফে ছোট আলমগীর, খুলনার মো. রেজুয়ান মোল্লা, বরগুনার আসাদ আলী, বাগেরহাটের ইদ্রীস শরীফ, খাগড়াছড়ির রুবেল কর্মকার ও ব্রাহ্মণবাড়িয়ার জালাল হোসেন।
এছাড়া, মোটর সাইকেল তল্লাশি অভিযানে সারা দেশ থেকে ২৪ ঘণ্টায় ৪৫টি রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে।
