২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা ট্রাজেডি দিবস পালিত

জেএমবির আত্মঘাতী বোমা হামলার প্রথম বার্ষিকীতে নেত্রকোনাবাসী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার “নেত্রকোনা ট্রাজেডি দিবস” পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকালে উদীচী কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহতদের স্মরণে স্থাপিত স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট রাস্তায় নেমে সমাজের সব স্তরের মানুষ রাস্তায় নেমে নীরবতা পালন করে।

সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ট্রাজেডি দিবস পালন কমিটির আহ্বায়ক পরিমল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি যতীন সরকার, সাবেক এমপি ফজলুর রহমান খান, মো. শামছুজ্জোহা, আশরাফ আলী খান খসরু, ডা. দিবালোক সিংহ, জিয়াউর রহমান খোকন প্রমুখ।