২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবি

সরস্বতী পূজার কারণে ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার পরিষদের সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ২৩ জানুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। একই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজার দিন নির্বাচন হলে হিন্দু ধর্মাবলম্বীরা ভোট দিতে পারবে না।

এসব বিবেচনায় নির্বাচনের তারিখ পুনর্নিধারণের জন্য নির্বাচন কমিশন, সব রাজনৈতিক দল এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত সরস্বতী পূজার দিনটি সরকার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি হিসাবে ঘোষণা করেছে।