২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হলেন আবু সোলায়মান চৌধুরী

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মো: আবু সোলায়মান চৌধুরীকে উপমন্ত্রীর পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “বেসরকারিকরন আইন ২০০০( ২০০০ সালের ২৫ নম্বর আইন) এর ৬(ক) ধারা অনুসারে সরকার সাবেক মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মো: আবু সোলায়মান চৌধুরীকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। সোলায়মান চৌধুরী বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান থাকার সময় সরকারের একজন উপমন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন ।”

গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো: আবু সোলায়মান চৌধুরীকে প্রথমে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর এবং পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি থেকে স্বেচ্ছা অবসর দেয়া হয়।

এর এক দিনের ব্যবধানে সাবেক এই সচিবকে উপমন্ত্রীর পদমর্যদায় নতুন নিয়োগ দেয়া হলো।