২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক খুন

জুয়েল (১৮) নামের এক শ্রমিকের লাশ বুধবার আশুলিয়ার দক্ষিণপাড়ার এক বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের চায়না ল্যান্ডমার্ক ফ্যাক্টরীতে সে কাজ করতো।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে তার দুই রুমমেট সাজু (২২) ও সুবাসকে (২৪)।

নিহতের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী গ্রামে। বাবার নাম আনসার আলী।

পুলিশ জানায়, জুয়েল মরন শিং নামের এক ব্যক্তির বাসায় ভাড়া করে থাকতো। ওই বাসা থেকেই সে ফ্যাক্টরীতে যাতায়াত করতো। প্রতিদিনের মতো বুধবার দুপুরেও সে কর্মস্থল থেকে বাসায় ফেরে।

সন্ধ্যার দিকে তার রুমমেটরা এসে দেখতে পায় দরজার বাহির থেকে তালা ঝুলানো। পরে তারা তালা ভেঙ্গে ঘরে ঢুকে জুয়েলের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলের লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাড়ির মালিক মরন শিং বাদি হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহার জানান, জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে।