মংলা বন্দর চেয়ারম্যান বদলি
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম-সচিব) মোঃ আবু তাহেরকে বদলি করে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়। তবে কাউকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে কিনা তা জানানো হয়নি।
