খুলনায় বোমা হামলায় আহত ১
সন্ত্রাসীদের বোমা হামলায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃ জাহিদ (৩২) আহত হয়েছেন নগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড়ে বুধবার দুপুরে।
আহত জাহিদ জানান, দুপুর সোয়া ১টার দিকে তিনি তার মটরসাইকেলটি খুলনা ক্লিনিকের সীমানা প্রাচীরের ভেতর রেখে বহিরে দাঁড়িয়েছিলেন। এমন সময় কয়েকজন সন্ত্রাসী খুলনা ক্লিনিক ও প্যাথলজি সেন্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। ক্লিনিকের দিকে দৌড় দিলেও স্প্লিন্টারের জাহিদ আঘাতে আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে জর্দ্দার কৌটা ও লোহার বেশ কয়েকটি টুকরো উদ্ধার করেছে।
বাড়ির মালিক এসএম জাহিদের বড় ছেলে তরু জানান, তাদের কাছে কেউ চাঁদা দাবি করেনি বা করো সাথে তাদের কোন দ্বন্দ্বও নেই। একই কথা বলেছেন ক্লিনিকের ডাক্তার ডা. শহীদ ইকবালও।
সহকারি পুলিশ কমিশনার সাঈদুর রহমান বলেন, ক্লিনিকের পশ্চিম দিকের গলি থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে। তবে বোমা হামলার কারণ পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
