নির্বাচন বর্জনের লিফলেট ছড়িয়ে পাবনায় বোমার বিস্ফোরণ
নির্বাচন বর্জনের হুমকি দিয়ে লিফলেট ছড়িয়ে জেলার পুষ্পপাড়ায় মঙ্গলবার রাতে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বোমা বিস্ফোরণের কিছুক্ষন পরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এম এল জনযুদ্ধ)’র নামে একটি লিফলেট পাওয়া যায়। এতে আগামী নির্বাচন বর্জন করে সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
র্যাব ১২’র কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শফিকুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে দু’টি নছিমনে করে পুষ্পপাড়া থেকে ধর্মগ্রাম পর্যন্ত মহাসড়কে এই লিফলেট ছড়ানো হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
