ঊর্ধ্বতন সহকারী সচিব ইব্রাহীম হোসেন খানের বিরুদ্ধে মামলা
সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সহকারী সচিব লুৎফর রহমানকে মঙ্গলবার সকালে লাঞ্ছিত করার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
লুৎফর রহমান নিজে বাদি হয়ে পদোন্নতিবঞ্চিত ঊর্ধ্বতন সহকারী সচিব ইব্রাহীম হোসেন খানকে আসামী করে ওই মামলা দায়ের করেন।
মামলার আর্জিতে তিনি সরকারি কাজে বাধা দান এবং শারিরীকভাবে লাঞ্ছিত করার জন্য পদোন্নতিবঞ্চিত সিনিয়র সহকারী সচিব ইব্রাহীম হোসেন খানকে অভিযুক্ত করেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ইব্রাহীম হোসেন খানকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
