২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাৎ করলেন গ্যাস্টরাইট

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্টরাইট মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আধঘন্টার এ বৈঠক শেষে সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশন কার্যালয়ের গাড়ি বারান্দায় সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন কমিশনারের সাথে আসন্ন নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

শেষে “গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার স্বার্থে হালনাগাদ ভোটার তালিকা কিভাবে নির্ভুল করা যায়, আমরা সে বিষয়ে কথা বলেছি” তিনি বলেন।

তালিকা সংশোধন প্রসঙ্গে গ্যাস্টরাইট বলেন, “ভোটার তালিকা নির্ভুল করার বিষয়ে একটি পরিকল্পনার কথা নির্বাচন কমিশনার জানিয়েছেন। সাত দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের এই পরিকল্পনাটি আমাদের কাছে চমৎকার মনে হয়েছে।”

নির্বাচনী তফসিল প্রসঙ্গে মার্কিন কর্মকর্তা বলেন, “ভারপ্রাপ্ত সিইসি জানিয়েছেন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, ২৫ জানুয়ারীর মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।”