২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির প্রশ্নপত্র ফাঁসকারীরা চিহ্নিত হয়নি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চারদিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

কমিটির প্রধান সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমীন মোহাম্মদ আলী রোববার সাংবাদিকদের এ কথা জানান।

সাভারের ইউসিসি কোচিং সেন্টারের পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া অর্থনীতি বিভাগের এক শিক্ষক, কর্মচারী ও ছাত্রের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে জাবি শিক্ষক মহল।

অবশ্য মো. আসাদুজ্জামান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এদিকে প্রগতিশীল ছাত্রজোট প্রশ্ন ফাঁসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটও এর প্রতিবাদে সোমবার বিকালে সাংবাদিক সম্মেলন করবে।