২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দফা দাবি আদায়ে রাবিতে প্রতীক অনশন

একদফা দাবি পূরণ হলেও আরও চার দফা দাবিতে রোববার দ্বিতীয় দফা প্রতীক অনশন কর্মসুচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পাঁচ দফা দাবি আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আদায় না হলে ৯ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি জানিয়েছেন পরিষদের সভাপতি ডা. মীর্জা ওয়াজেদ হোসেন বেগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রোববার অনশন চলাকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

পরিষদের দাবিসমূহের মধ্যে রয়েছে চাকরির বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি, কর্তনকৃত টাকা ফেরৎ, পোষ্য কোটা সংরক্ষণ, স্ব-স্ব সমিতির দাবিসমূহ সমাধান। শনিবার রাতে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেটে পরিষদের ৩১ কর্মচারীর নিয়োগ চূড়ান্তকরণ করা হয়। বাকী চার দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন জানিয়েছেন।