২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তি পরীক্ষা আবারো পিছিয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তির লিখিত পরীক্ষার সময় তৃতীয় বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খ’ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) উদ্ভিদ বিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগের পরীক্ষা ৪ ডিসেম্বরের পরিবর্তে ৭ এবং ফার্মেসি ও প্রাণ রসায়ন বিভাগের পরীক্ষা ৫ তারিখের পরিবর্তে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘ক’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) রসায়ন, পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান ও ভূতাত্তিক বিজ্ঞান বিভাগের পরীক্ষা ৩ তারিখের পরিবর্তে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তবে ‘ঘ’ ও ‘খ’ ইউনিটের মাইক্রোবায়োলজি ও অর্থনীতি বিভাগের ৬ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি অপরিবর্তীত থাকবে।