২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ফের গোলাগুলি

সাতক্ষীরা সীমান্তের দুটি জায়গায় শুক্রবার ভোররাতে বিডিআর এবং বিএসএফের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। মাত্র তিনদিন আগেই এক পতাকা বৈঠকে এই সীমান্তে গোলাগুলি বন্ধে বিডিআর ও বিএসএফ একমত হয়েছিল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

স্থানীয় সূত্র জানায়, বিএসএফের দরকান্দা ক্যাম্পেরে সদস্যরা কোনো উস্কানি ছাড়াই গভীর রাতে বাংলাদেশ ভূখণ্ড লক্ষ করে ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর বিডিআরের সাদরা বিওপির টহলরত সদস্যরা পাল্টা ২০ রাউন্ড গুলি চালায়।

এ ছাড়া ভোর ৪টার দিকে বিএসএফের হাকিমপুর ক্যাম্পের সদস্যরা ১০ রাউন্ড গুলি ছুঁড়লে বিডিআর কাকডাঙ্গা বিওপির সদস্যরা ২৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপস অফিসার মেজর কামরুল হাসান গোলাগুলির কথা স্বীকার করে বলেন, কলারোয়া উপজেলার সাদরা ও কাকডাঙ্গা সীমান্তে বিএসএফ ৮ রাউন্ড এবং বিডিআর ৪৪ রাউন্ড গুলি ছুঁড়েছে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সাদরা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।