২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত তারিখের নির্ধারিত ভর্তি পরীক্ষা যথাক্রমে ১৮, ১৯, ২০, ২১ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ওইদিন কোনও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ ছাড়া ৮ ডিসেম্বর থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার থেকে আওয়ামী লীগসহ ১৪ দল সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেনের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।