বিশ্ব এইডস দিবসে রাজশাহীতে শোভাযাত্রা ও সমাবেশ
-বিশ্ব এইডস দিবসে শুক্রবার রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ড. আমিনুল ইসলামের নেতৃত্বে সিভিল সার্জন অফিস থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি শোভাযাত্রা বের হয়।
সকাল ১১টায় পুরনো নগরভবন মিলনায়তনে আলোচনা সভা করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন লাইট হাউজ।
সাংবাদিক হাসান মিল্লাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডা. রিজভী সুলতান। আলোচনায় অংশ নেন লাইট হাউজের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জামালউদ্দিন, এসএমসির কাজী মো. জাফর উল্লাহ, সুরক্ষার সিহাব চৌধুরী ও ফারজানা রহমান, পায়াক্ট বাংলাদেশের আজিজুর রহমান, পিএসটিসির মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে এইডস সম্পর্কিত তথ্য দিতে রাজশাহী প্রেসক্লাবের সামনে সকাল ৮টা থেকে একটি কেন্দ্র পরিচালিত হয়। এদিন বন্ধুসভা ও কয়েকটি এনজিও এইডসবিরোধী কর্মসূচি পালন করে।
